বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যকার দ্বৈরথটা শেষ হয়ে যায়নি `রোনালদো ৩, মেসি ২ `

  • আপডেট সময় : ০৬:৫৮:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুইজনের পথ হয়তো আলাদা হয়ে গেছে। কিন্তু লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যকার দ্বৈরথটা শেষ হয়ে যায়নি। কি করে শেষ হবে! তাদের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বিতার বীজটা নিজ হাতে বুনে দিয়েছেন স্বয়ং ফুটবল বিধাতা। তাই একজন স্পেন, আরেকজন ইতালিতে থাকার পরও তাদের ব্যক্তিগত দ্বৈরথটা অটুট। ঘরোয়া ফুটবলের প্রত্যক্ষ দ্বৈরথটা হয়তো নেই। কিন্তু আন্তর্জাতিক ময়দানে দুইজনের দ্বৈরথটা বহাল তবিতয়েই আছে। গতকাল রাতে বিষয়টা ফুটবল দুনিয়াকে আরও ভালো করে বুঝিয়ে দিলেন মেসি।

আগের রাতে ক্রিস্তিয়ানো রোনালদো করেছেন হ্যাটট্রিক। পর্তুগিজ তারকা একাই ক্লাব জুভেন্টাসকে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। দলকে জিতিয়েছেন ৩-০ গোলে। রোনালদোর এই অবিশ্বাস্য জাদুর কথা শুনেই গতকাল মাঠে নেমেছিলেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বিতার বীজটা হয়তো তার মনেও প্রেরণার এই জেদটাই গুজে দিচ্ছিল, ‘আমাকেও বিশেষ কিছু করতে হবে।’

তা কাল রাতে বিশেষ কিছু করেছেনও মেসি। রোনালদোর মতো হ্যাটট্রিক হয়তো পাননি। তবে রোনালদোর ৩-এর জবাবে তিনি নিজে করেছেন ২ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। ক্লাব বার্সেলোনাকেও নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে। ন্যু-ক্যাম্পে কাল দ্বিতীয় লেগে অলিম্পিক লিঁওকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতা নিয়েই শেষ আটে তারা।

৫-১ গোলের জয়। বোঝাই যাচ্ছে, মেসি ছাড়াও বার্সার জয়ে অন্য নায়কও আছে। তবে জোড়া গোল করা মেসিই আসল নায়ক। একটি করে গোল করা ফলিপে কুতিনহো, জেরার্ড পিকে, উসমানে ডেম্বেলেরা পার্শ্বনায়ক।

আগের রাতে রোনালদো হ্যাটট্রিক করায় কাল মেসির ওপর ছিল বিশেষ কৌতূহলী দৃষ্টি। আর্জেন্টা্ইন সুপারস্টার সেই কৌতুহল মিটিয়েছেন দারুণভাবেই। প্রমাণ করেছেন, রোনালদো অন্য দেশে চলে গেলেও তাদের প্রতিদ্বন্দ্বিতাটা রয়েই গেছে। এই দ্বৈরথ তত দিন থাকবে, যত দিন তারা মাঠে থাকবেন। তা তারা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন!

৩-এর জবাবে ২। একটু খামতি আছে। তবে অদৃশ্যে বসে দুজনের এই গোল সংখ্যার মধ্যেও একটা কাকতালীয় ঘটনা ঠিকই ঘটিয়ে দিয়েছেন ফুটবল দেবতা। মঙ্গলবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রোনালদো ৩ গোলের একটি করেছেন পেনাল্টি থেকে। লিঁওর বিপক্ষে মেসিরও ২ গোলের একটি পেনাল্টি থেকে।

৩-এর জবাবে ২ দেখে মেসি ভক্তদের যদি মন খারাপ হয়ে থাকে, অন্য একটা তথ্য তাদের আনন্দিতও করবে। এই ২ গোল নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোল হলো ৮টি। আর রোনালদোর। মঙ্গলবারের হ্যাটট্রিকের পরও তার গোল মাত্র ৪টি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যকার দ্বৈরথটা শেষ হয়ে যায়নি `রোনালদো ৩, মেসি ২ `

আপডেট সময় : ০৬:৫৮:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯