শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

ভারতীয় মদ, ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-২

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৪:১১ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ মার্চ ২০১৯
  • ৭৬০ বার পড়া হয়েছে

দামুড়হুদা ও মেহেরপুরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

নিউজ ডেস্ক:দামুড়হুদা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেন্সিডিল ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে পৃথক অভিযানে মাদকসহ এদেরকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হান্নান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা এর ইন্সপেক্টর আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের বাগানপাড়া থেকে ১শ’ গ্রাম ভারতীয় গাঁজাসহ বিল্লাল হোসেন (৩৫) নামের একজনকে আটক করে। আটককৃত বিল্লার হোসেন ঝাঝাডাংগা গ্রামের জহির উদ্দিনের ছেলে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩শ’ ৫০ টাকা। উদ্ধারৃকত গাঁজাসহ আসামী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা এর তত্ত্বাবধানে থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একইদিন, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বুড়িপোতা বিওপির টহল কমান্ডার সুবেদার এসকে হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের লিচুবাগান থেকে ৩৫ বোতল ভারতীয় মদ ও ৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ফিরোজ আলী (২৭) নামের এক যুবককে আটক করে। আটককৃত যুবক বুড়িপোতা গ্রামের মাসুদ মোল্লার ছেলে। উদ্ধারকৃত ৩৫ বোতল ভারতীয় মদ ও ৫ বোতল ভারতীয় ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৫৪ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত মদ ও ফেন্সিডিলসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোর্পদ করে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এদিকে, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর মোড় থেকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২শ’ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

ভারতীয় মদ, ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-২

আপডেট সময় : ১১:২৪:১১ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ মার্চ ২০১৯