শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

পরমাণু মিসাইল ছুঁড়লে নিঃশেষ করে দেয়া হবে উত্তর কোরিয়াকে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৭:১৩ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিউক্লিয়ার মিসাইল ছুঁড়লে উত্তর কোরিয়াকে নিঃশেষ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।নতুন করে এই হুঁশিয়ারি ঘিরে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন সামরিক পর্যবেক্ষকরা।এমনকি, এ হুঁশিয়ারির জবাবে উত্তর কোরিয়া শক্তিশালী মিসাইল ছুঁড়ে দিতে পারে বলেও আশঙ্কা পর্যবেক্ষকদের একাংশের।

এদিকে উত্তর কোরিয়া নতুন একটি ব্যালাস্টিক মিসাইল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা শুরু হয়েছে। স্যাটেলাইটে ধরা পড়া ছবিতেও মিসাইল পরীক্ষার তোড়জোড় দেখা গেছে। সেই কারণেই এই মার্কিন হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে।

বর্তমানে দক্ষিণ কোরিয়া সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্র কিংবা এর মিত্র দেশগুলোর ওপর যে কোনো হামলা পরাস্ত করা হবে এবং যে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে এমনভাবে জবাব দেওয়া হবে যেন তা কার্যকরী ও অপ্রতিরোধ্য হয়।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া গতবছর জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুটি পারমাণবিক পরীক্ষার পাশাপাশি ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক মহড়া বন্ধ না হওয়া পর্যন্ত মিসাইল পরীক্ষা চলতে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপ্রধান কিম জং উন। এর মধ্যে ফের মার্কিন হুঁশিয়ারি মোটেই যে উত্তর কোরিয়া ভালো চোখে নেবে না তা কার্যত পরিষ্কার। সূত্র: বিএসএস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

পরমাণু মিসাইল ছুঁড়লে নিঃশেষ করে দেয়া হবে উত্তর কোরিয়াকে !

আপডেট সময় : ০৫:৪৭:১৩ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭