বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

দামুড়হুদার কেশবপুরে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যসহ দু’জনের নামে মামলা : আটক-১

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২৭:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ ২ জনের নামে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধর্ষণকাজে সহযোগিতাকারী হিসেবে অপর এক গৃহবধুকে আটক করেছে। সেই সাথে ধর্ষণের শিকার প্রতিবন্ধী গৃহবধুকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। আজ শুক্রবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হবে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের আজিবারের স্ত্রী রজিফা খাতুন (৪৫) প্রতিবেশী আমির হোসেনের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আরিফাকে (২৫) বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফুসলিয়ে বাড়ির অদুরবর্তী একটি ভূট্টা ক্ষেতে নিয়ে যায়। ভূট্টাক্ষেতে নেয়ার পর একই গ্রামের মৃত আহম্মদ আলী খার ছেলে দামুড়হুদা ২নং ওয়ার্ডের মেম্বার আলেফ খা (৬৫) তাকে ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে, ঘটনাস্থলে ছুটে যান দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস। তিনি ভিকটিমকে জিজ্ঞাসাদের সময় প্রতিবন্ধী গৃহবধু ঘটনার সত্য বলে জানায়। সে আরও জানায়, তার মামী আজিবারের স্ত্রী রজিফা তাকে ডেকে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে ধর্ষণ করেছে জানতে চাইলে, প্রতিবন্ধী গৃহবধু কয়েকটি ভুট্টাক্ষেত দেখালেও শেষমেষ সঠিকস্থান দেখাতে পারেনি।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস বলেছেন, ভিকটিমের স্বামী তোজাম আলী বাদি হয়ে ইউপি সদস্য আলেফ খা এবং সহযোগী হিসেবে প্রতিবেশী আজিবারের স্ত্রী রজিফার নামে মামলা করেছেন। আজ ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করানো হবে। ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন হাতে আসার পরই এর সত্যতা নিশ্চিত হওয়া যাবে। ভিকটিমের জবানবন্দী এবং বাদির অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। এ ঘটনায় ধর্ষণকাজে সহযোগিতাকারী হিসেবে রজিফা নামের এক গৃহবধুকে আটক করা হয়েছে। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পক্ষে-বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন এলাকাবাসী। কেউ বলেছেন আলেফ খার বয়স ৬৫ বছর। সে কিভাবে এ কাজ করতে পারে। এটা ষড়যন্ত্রও হতে পারে বলে কেউ কেউ মন্তব্য করেছেন।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

দামুড়হুদার কেশবপুরে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যসহ দু’জনের নামে মামলা : আটক-১

আপডেট সময় : ১২:২৭:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০১৯