রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

রোনালদোর চেয়ে বেশি উচ্চতর খেলোয়াড় নেইমার: পেলে

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৮:১৩ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কিংবদন্তি ফুটবলার পেলে জানিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ব্রাজিল ও বার্সেলোনার নেইমার অনেক ভালো খেলোয়াড়। টেকনিক্যালি রোনালদোর চেয়ে অনেক উচ্চতর খেলোয়াড় নেইমার।

তবে নেইমারের হেডে সমস্যা রয়েছে। এখানে রোনালদো ভালো।  দীর্ঘ নয় বছর ধরে ফুটবল বিশ্বে শ্রেষ্ঠত্বের লড়াইটা মেসি ও রোনালদোর মধ্যেই সীমাবদ্ধ। ব্যালন ডি’অরের পুরস্কার তেমনই বলছে। মেসি পাঁচবার ও রোনালদো চারবার ব্যালন ডি’অর জয় করেন।সর্বশেষ ব্যালন ডি’অরের মালিক রোনাল্ডোই। তবে রোনালদোর চেয়ে নিজ দেশের অধিনায়ক নেইমারকেই অনেক বেশি ভালো ফুটবলার বললেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, ‘মাঠের পারফরমেন্সে রোনালদোর চেয়ে অনেক ভালো ফুটবলার নেইমার। পাসিং, গোলের জন্য বল যোগান দেয়া সবকিছুতেই সেরা নেইমার।

বর্তমানে রোনালদোর চেয়ে অনেক বেশি এগিয়ে নেইমার। ভবিষ্যতে আরো বড় খেলোয়াড় হবে সে। সবদিক দিয়ে ভালো হলেও, একদিক দিয়ে রোনালদোর চেয়ে পিছিয়ে নেইমার। আর তাহলো- হেডে। এমনটাও জানিয়েছেন ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে ৭৭ গোল করা পেলে, নেইমারের একটিই সমস্যা, হেডে। নেইমারকে হেড দিয়ে গোল করতে দেখা যায় না। তাই এদিক দিয়ে রোনালদোর থেকে পিছিয়ে নেইমার। তারপরও নেইমারের চেয়ে এগিয়ে নয় রোনালদো। ’

যদিও বর্তমান মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না নেইমারের। ২৬ ম্যাচে অংশ নিয়ে এখন পর্যন্ত মাত্র ৯ গোল করেছেন তিনি। স্প্যানিশ লা লীগাতে ১৬ ম্যাচে তার গোল ৫। এদিক দিয়ে আবার অনেক বেশি এগিয়ে রোনালদোর। ২৫ ম্যাচে ২০ গোল করেছেন তিনি। এর মধ্যে লা লীগায় ১৫ ম্যাচে ১৩টি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

রোনালদোর চেয়ে বেশি উচ্চতর খেলোয়াড় নেইমার: পেলে

আপডেট সময় : ০৫:২৮:১৩ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭