বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঘরের মাঠে কষ্টার্জিত জয় আর্সেনালের !

  • আপডেট সময় : ১১:০৭:১০ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল। অবনমন অঞ্চলে থাকা কার্ডিফ সিটির বিপক্ষে ২-১ গোলে জয় পায় উনাই এমেরির দল।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এই জয়ে লিগে টানা দ্বিতীয় ও শেষ ছয় ম্যাচে তৃতীয় জয় পেল আর্সেনাল। বাকি তিন ম্যাচের দুটিতে হেরেছে তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি আর্সেনাল। তবে বিরতির পর ৬৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন পিয়েরি-এমরিক আবামেয়াং। আর ৮৩ মিনিটে আলেকজান্দ্রে লাকাজেত্তে জয় নিশ্চিত করা গোলটি করেন। যদিও যোগ করা সময়ে কার্ডিফের মেনদেজ-লাইঙ্গ ব্যবধান কমান।

২৪ ম্যাচে ১৪ জয় ও পাঁচ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল। 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

ঘরের মাঠে কষ্টার্জিত জয় আর্সেনালের !

আপডেট সময় : ১১:০৭:১০ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯