রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

গৃহবধূ ধর্ষণ মামলার রায় : রফিকুলের যাবজ্জীবন

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৭:০০ অপরাহ্ণ, বুধবার, ৯ জানুয়ারি ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনার শ্যামপুরে গৃহবধূ হাসিনা খাতুন ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া হায়দার। দন্ডিত পলাতক আসামী হলো- দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে রফিকুল ইসলাম। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি রাতে দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের গৃহবধূ হাসিনা খাতুনের স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে একা পেয়ে প্রতিবেশি রফিকুল ইসলাম জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে গৃহবধূ চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা এসে রফিকুলকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়। ঘটনার পরদিন গৃহবধূ বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রফিকুলকে আসামী করে মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান মামলার তদন্ত কার্যক্রম শেষ করে ২০১২ সালের ৩১ মার্চ রফিকুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ৬ বছর পর চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া হায়দার আসামীর অনুপস্থিতিতে মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম পলাতক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

গৃহবধূ ধর্ষণ মামলার রায় : রফিকুলের যাবজ্জীবন

আপডেট সময় : ১২:০৭:০০ অপরাহ্ণ, বুধবার, ৯ জানুয়ারি ২০১৯