বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আবারও পয়েন্ট হারাল পিএসজি !

  • আপডেট সময় : ০১:১৫:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লিগ ওয়ানে দারুণ ছন্দে এগিয়ে চলা পিএসজি হঠাৎ করেই যেন কক্ষপথ থেকে ছিটকে পড়েছে। বোর্দোর মাঠে ড্রয়ের চার দিন পর এবার স্ত্রাসবুরের কাছে পয়েন্ট হারিয়েছে টমাস টুখেলের দল।১-১ ড্রয়ে মাঠ ছাড়ে নেইমারকে ছাড়া খেলতে নামা পিএসজি।লিগে প্রথম ১৪ ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল শিরোপাধারীরা। গত শনিবার বোর্দোর মাঠে ২-২ গোলে ড্র করেছিল তারা।

মাঠে বুধবার রাতে প্রথমার্ধে নিজেদের খুঁজে ফেরা পিএসজি ৪০তম মিনিটে পিছিয়ে পড়ে। ডি-বক্সে জার্মান ডিফেন্ডার ঠিলো কিহেহার হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে গোলটি করেন ফরাসি ডিফেন্ডার কেনি লালা।৭১তম মিনিটে পিএসজির সমতায় ফেরা গোলটিও আসে পেনাল্টি থেকে। ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। আসরে নিজের ১০ম গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি।যোগ করা সময়ে পিএসজির জালে ফের বল পাঠিয়েছিল স্বাগতিকরা। তবে রেফারির অফসাইডের বাঁশিতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।১৬ ম্যাচে ১৪ জয় ও ২ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৩০।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

আবারও পয়েন্ট হারাল পিএসজি !

আপডেট সময় : ০১:১৫:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮