বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ম্যানইউর সঙ্গে ড্র করল আর্সেনাল !

  • আপডেট সময় : ০১:০৯:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুবার এগিয়ে গিয়েও ওল্ড ট্র্যাফোর্ডে লিগ ম্যাচে জয়খরা কাটাতে পারেনি আর্সেনাল। দারুণ রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে উনাই এমেরির দল।ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে শুরুর দিকে কোনো দলই গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না। ৫ম মিনিটে ইউনাইটেডের মারকাস র‌্যাশফোর্ড, ১২ মিনিটে অ্যাতনি মার্সিয়ালের প্রচেষ্টা ব্যর্থ হয়।

২৬তম মিনিটে দাভিদ দে হেয়ার ভুলে এগিয়ে যায় আর্সেনাল। লুকাস তোরেইরার কর্নারে জার্মান ডিফেন্ডার মুস্তাফির হেড এক ড্রপ খেয়ে দে হেয়ার গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর আন্দের এররেরা ফেরান। কিন্তু বল তার আগেই গোললাইন পেরিয়ে যায়। ৪ মিনিট পর মার্সিয়াল সমতার হাসি ফেরান ইউনাইটেড সমর্থকদের মুখে। মার্কোস রোহোর ফ্রি কিক গোলরক্ষক বার্নড লেনো ফিস্ট করে ফেরানোর পর দ্রুত দৌড়ে গিয়ে এররেরা আড়াআড়ি বল বাড়ান। দ্রুত টোকায় জাল খুঁজে নেন এই দিনে ২৩ বছর পূর্ণ করা ফরাসি ফরোয়ার্ড মার্সিয়াল।

তবে গোলটি নিয়ে বিতর্ক উঠতে পারে। টিভি রিপ্লেতে দেখা যায় অফসাইডে ছিলেন এররেরা। এমনকি গোলটির উৎস যে ফ্রি-কিকে, সেটাও বিতর্কিত সিদ্ধান্ত। বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে মাতেও গেনদুজি ফাউল না করলেও পড়ে গিয়ে ফ্রি কিক আদায় করেন মার্সিয়াল।

৬৮তম মিনিটে ফের এগিয়ে যায় আর্সেনাল। আলেকসঁদ লাকাজেত লক্ষ্যে ঠিকমতো শট নিতে পারেননি; তবে রোহোর শেষ মুহূর্তে বিপদমুক্ত করার প্রচেষ্টা সফল হয়নি, উল্টো বল তার পা হয়ে জালে জড়ায়।পরের মিনিটেই সেয়াদ কেলাশিনাচের সঙ্গে গোলরক্ষক লেনোর ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান জেসি লিনগার্ড।

শেষ দিকে আর্সেনালের পিয়েরে এমেরিক-আউবামেয়াংয়ের প্রচেষ্টা দে হেয়া ফেরালে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে জোসে মরিনিয়োর ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

ম্যানইউর সঙ্গে ড্র করল আর্সেনাল !

আপডেট সময় : ০১:০৯:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮