শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

রোমাঞ্চকর ম্যাচে চেলসি-লিভারপুলের ড্র !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ফলে ঘরের মাঠে টানা চার ম্যাচ জয় শূন্য থাকলো  ক্লপের শিষ্যরা।

প্রিমিয়ার লিগে শততম ম্যাচ খেলতে নেমে চমৎকার এক গোল করলেন দাভিদ লুইস। কিন্তু জয়ের আনন্দে মাঠ ছাড়তে পারেননি। প্রথমার্ধে পিছিয়ে পড়া লিভারপুল দ্বিতীয়ার্ধে জর্জিনিয়ো ভিনালডামের লক্ষ্যভেদে সমতায় ফেরে। বাকি সময়ে মিগনোলেতের নৈপুণ্যে ১-১ সমতা রেখে মাঠ ছাড়ে তারা। দিয়েগো কস্তার পেনাল্টি শটও ঠেকান তিনি।অ্যানফিল্ডে মঙ্গলবার শুরু থেকেই চেলসিকে চেপে ধরা স্বাগতিকরা এগিয়ে যেতে পারতো ত্রয়োদশ মিনিটে। ঝাঁপিয়ে সেবার জর্জিনিয়ো ভিনালডামের বুলেট গতির শট ঠেকান থিবো করতোয়া।

আক্রমণের প্রাথমিক ঝাপটা সামলে লিভারপুলকে চেপে ধরা অতিথিরা এগিয়ে যায় দাভিদ লুইসের আচমকা গোলে। ২৪তম মিনিটে ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

অ্যাডাম লালানা চেলসির এডেন হ্যাজার্ডকে ফাউল করলে ফ্রি-কিক পায় চেলসি। বল বসিয়ে শট নেওয়ার জন্য পিছিয়ে যান উইলিয়ান। বলের দিকে নয় সবার নজর ছিল এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দিকে। ছুটে এসে হঠাৎ শট নেন লুইস, ফেরানোর কোনো সুযোগই ছিল না তখনও উইলিয়ানের দিকে তাকিয়ে থাকা গোলরক্ষক মিগনোলেতের।

বিরতি থেকে ফিরে সমতায় ফেরার সুযোগ পায় লিভারপুল। তবে ফিরমিনোর শট ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। তবে একের পর এক আক্রমণের সুফল পেতে বেশি দেরি হয়নি লিভারপুলের। জেমন মিলনারের হেডে বল পেয়ে ৫৭তম মিনিটে সমতা ফেরান ভিনালডাম।

ম্যাচের ৭৪ মিনিটে কস্তাকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। নিজেই শট নেন স্প্যানিশ স্ট্রাইকার। তবে বাঁ-দিকে ঝাঁপিয়ে লিভারপুলের ত্রাতা মিগনোলেট। বাকি সময় আর গোল না হলে ১-১ গোলের ড্রতেই শেষ হয় দুই দলের লড়াই। এই ড্রয়ের পরও ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে লিভারপুল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

রোমাঞ্চকর ম্যাচে চেলসি-লিভারপুলের ড্র !

আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭