শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকেট অনলাইনে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট। ওই টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে টিকেট বিক্রি শুরু হয়েছে ভারতের অনলাইন সংগঠন, eventsnow-এ। তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ-ভারত টেস্টের পাঁচদিনের টিকিট সংগ্রহ করা যাবে।

ওয়েবসাইটটি হলো- https://www.eventsnow.com/hyderabad-event/india-vs-bangladesh-test-match. এই ওয়েবসাইটে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০, ২০০, ৫০০ ও ১০০০ রুপি।

টেস্টের পাঁচদিনের টিকেটই সংগ্রহ করা যাবে। একজন ক্রিকেটপ্রেমী সর্বোচ্চ ১০টি টিকেট ক্রয় করতে পারবেন। অনলাইনে যেকোনো সময় টিকেট বুকিং দেয়া যাবে। আর ম্যাচের প্রত্যকদিনের টিকেট আগের দিন হাতে পাওয়া যাবে।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৮টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ভারত। সবগুলো টেস্টই হয়েছে বাংলাদেশের মাটিতে। ভারতের মাটিতে কোনো টেস্ট খেলতে পারেনি বাংলাদেশ। অবশেষে ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। তাই ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টেস্টটি বাংলাদেশের জন্য ঐতিহাসিকই বটে।

২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে টেস্ট দিয়েই বড় ফরম্যাটে পথ চলা শুরু হয়েছিলো বাংলাদেশের।

একমাত্র টেস্টের আগে ভারত ‘এ’ দল বিপক্ষে একটি দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে বাংলাদেশ। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি সেকান্দ্রাবাদের জিমখানা মাঠে অনুষ্ঠিত হবে প্রস্তুতিমূলক ম্যাচটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকেট অনলাইনে !

আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭