শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ইতিহাস গড়ে ‘শিরোপা’ খরা কাটালেন ফেদেরার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১২ সালে উইম্বলডন জেতার পর আর কোনো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা হয়নি টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে দীর্ঘ ৫ বছরের খরা কাটালেন এই সুইস তারকা।

রবিবার টেনিসের দুই উজ্জ্বলতম নক্ষত্র নেমে এসেছিল মেলবোর্ন পার্কে। আর টক্করটা যখন সেয়ানে-সেয়ানে হয়, তখন উত্তেজনার পারদও থাকে তুঙ্গে। অন্যান্যবারের মতোই অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালও এক নজিরবিহীন ম্যাচের সাক্ষী থাকল। যেখানে জীবনের ১৮তম মেজর খেতাব ঝুলিতে ভরে ইতিহাসে নাম লেখালেন সুইস তারকা। একই সঙ্গে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্ল্যামের তিনটিতে পাঁচবার করে চ্যাম্পিয়ন হলেন ফেদেরার।

গত দু’বছরে একাধিক ব্যর্থতার পর ফেদেরারকে শুনতে হয়েছিল, “অনেক হল। এবার আপনার বিদায় নেওয়ার পালা। ” নাদালকে হারিয়ে এদিন সেইসব নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন তিনি। আপ্লুত ফেদেরারা ম্যাচ শেষে চোখের জল ধরে রাখতে পারলেন না। সেই সঙ্গে জানালেন, এই ট্রফি নাদালের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।

গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নাদালের সঙ্গে মোট নয়বারের মুখোমুখি লড়াইয়ে ফেদেরারের এটা তৃতীয় জয়। এর আগে সবশেষ ২০০৭ সালের উইম্বলডনের ফাইনালে জিতেছিলেন সুইস তারকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ইতিহাস গড়ে ‘শিরোপা’ খরা কাটালেন ফেদেরার !

আপডেট সময় : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭