শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

কোটচাঁদপুরে ফের রেলষ্টেশন সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতে যুবক আহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:৫৮:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহের কোটচাঁদপুর রেলষ্টেশন এলাকায় সন্ত্রাসী কর্তৃক আবারো এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে রেলষ্টেশন কলনী পাড়ায়। এর আগে গত রবিবার গভীর রাতে রেলষ্টেশনের প্লাট ফর্মের উপর ছিনতাইকারীরা এক রেল যাত্রীকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রেল কলনী পাড়ার সাইফুল ইসলামের ছেলে ছুরিকাঘাতে আহত সাইফুল ইসলাম স¤্রাট (২৭) সাংবাদিকদের বলেন, রাত ৮টা দিকে তিনি বাড়ির পাশে প্রতিবেশীর নজরুল ইসলামে মুরগীর ফার্মের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় অপরিচিত এক যুবক ফার্মের নিকট দাড়িয়ে থাকতে দেখেন। তাকে স¤্রাট জিজ্ঞাসা করেন তিনি কাউকে খোঁজ করছেন কিনা। এ কথা বলতেই ওই সন্ত্রাসী পকেট থেকে দু’হাতে দু’টি ছুরি বের করে স¤্রাটের হাতে ও কোমরের নিচে বসিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় সম্রাটের চিৎকারে আশপাশে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করে। রাতেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং চিকিৎসাধীন স¤্রাটের জিজ্ঞাসাবাদ করে। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার ব্রজবল্লভ সাধু বলেন, বৃহস্পতিবার সাড়ে ১২টা পর্যন্ত ভুক্তভোগীদের কেউ থানায় লিখিত অভিযোগ নিয়ে আসেননি। ঘটনাটি শুনে ওই সন্ত্রাসী খোঁজে রাতেই কয়েকটি স্থানে আমরা অভিযান চালিয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

কোটচাঁদপুরে ফের রেলষ্টেশন সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতে যুবক আহত

আপডেট সময় : ১২:৫৮:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮