শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

অপহরণ করে ১৩ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগে এবার সৃজনীর নির্বাহী পরিচালক ও তার ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৩২:০৬ অপরাহ্ণ, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ অপহরণ করে ১৩ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগে ঝিনাইদহের সৃজনী এনজিওর নির্বাহী পরিচালক ড. হারুন অর রশিদ ও তার ছেলে তামিমসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মালয়েশিয়া ভিত্তিক মেডিকো গ্রুপের এরিয়া ম্যানেজার ও মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরিফ হুসাইন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন যার মামলা নং ২১। শুক্রবার (৭ সেপ্টম্বর) মধ্যরাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামী ড. হারুন অর রশিদ ও তার ছেলে তামিম পলাতক রয়েছে। এই মামলায় সৃজনীর নির্বাহী পরিচালক হারুনের চাচাতো ভাই লাভলু ও কর্মচারী ওহিদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ মামলা রেকর্ডের কথা স্বীকার করে জানান, অপহরণের ১৩ দিন পর আরিফ হুসাইন (২৯) নামে এক যুবককে পবহাটী গ্রামের একটি টর্চার সেল থেকে উদ্ধার করে পুলিশ। বাদীর অভিযোগ গত ২৬ আগষ্ট ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে সৃজনী এনজিওর নির্বাহী পরিচালক হারুন অর রশিদের নির্দেশে তার ছেলে তামিম তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেই থেকে আরিফ পবহাটী গ্রামে সৃজনীর হেড অফিসে ৯দিন ও হারুনের বাগান বাড়িতে ৪ দিন আটক ছিলেন। তবে সৃজনীর নির্বাহী পরিচালক ড. হারুন অর রশিদ ঘটনার পর থেকেই বলে আসছেন আরিফকে আটকে রেখে মারধর বা কোন নির্যাতন করা হয়নি। লেনদেনের ঝামেলা মেটাতে সৃজনীর হেড অফিসেই ছিলেন আরিফ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

অপহরণ করে ১৩ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগে এবার সৃজনীর নির্বাহী পরিচালক ও তার ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:৩২:০৬ অপরাহ্ণ, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮