শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় নিহত-১

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৪৭:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি :-লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আলী আকবর নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলার চর বংশী এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত আলী আকবর চরবংশী গ্রামের মৃত আসাদ উল্যার ছেলে।
নিহতের ছেলে তৌহিদ ইসলাম জানান, পাশ্ববর্তী নুরু মিয়ার সাথে তাদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে নুরু মিয়াসহ তার ছেলে জসিম, তৌহির ও জুয়েল ওই জমি থেকে ডাব পাড়তে গেলে আলী আকবর বাধা দেয়। এসময় বাক বিতন্ডার এক পর্যায়ে আলী আকবরকে কুপিয়ে গুরুত্বর আহত করে তারা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতিতে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় নিহত-১

আপডেট সময় : ১০:৪৭:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮