শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আবারো কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের আমির গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৬:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ নাশকতার পরিকল্পনা করার সময় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর কোটচাঁদপুরের সাবেক আমির মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ৭ টি বোমা, হকিস্টিক, বাঁশের লাঠি ও দা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুক্রবার দিনগত গভীর রাতে শহরের নিজ বাড়ী বেনেপাড়ার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, তাজুল ইসলামসহ বেশ কয়েকজন জামায়াত নেতাকর্মীরা কোটচাঁদপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে বেনেপাড়া নামক স্থানে বসে নাশকতা সৃষ্টির গোপন বৈঠক করছিল। পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। সে সময় অন্যান্য জামায়াত নেতাকর্মীরা পালিয়ে গেলেও মাওলানা তাজুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি বোমা, বেশকয়েকটি হকিস্টিক, বাঁশের লাঠি ও দা উদ্ধার করেছে। তিনি আরো জানান, মাওলানা তাজুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হবে। উল্লেখ্য, এর আগেও তিনি তিনবার নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। উপজেলা চেয়ারম্যান পদ থেকে তিনি প্রায় দেড় বছর ধরে সাময়িক বরখাস্ত ছিলেন। পরে উচ্চ আদালতের রায়ে উপজেলা চেয়ারম্যান পদে বহাল হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

আবারো কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের আমির গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৬:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮