শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নান্দাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মৃত্যুর পর আহত ভাতিজার মৃত্যু

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:০০:০২ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ আগস্ট ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গাছ থেকে পেয়ারা পারার ঘটনায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই পল্লী চিকিৎসক ফিরুজ মিয়া (৬৫)’র মৃত্যু হয়। এ ঘটনার পর আহত ভাতিজা মাসুদ মিয়া (২৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ আগষ্ট) বিকালে মারা যান। উল্লেখ্য, নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের গইছখালি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে পল্লী চিকিৎসক ফিরুজ মিয়া ও তাঁর ছোট ভাই মিলন মিয়ার মধ্যে জমিজমা বিরোধের জের ধরে রোববার (২৬ আগস্ট) বাড়ির পাশের গাছ থেকে পেয়ারা পারা নিয়ে দু’পক্ষে প্রথমে কথা কাটাকাটি পরে সংঘর্ষ শুরু হলে ছোট ভাই মিলন মিয়া লাঠি দিয়ে বড় ভাই ফিরুজ মিয়াকে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। এবং তাঁর হাতে থাকা দেশীয় অ¯্ররে আঘাতে ভাতিজা মাসুদ মিয়া (২৮) ও মিলন মিয়া ছেলে মোস্তফা মিয়া(১৮) আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক ফিরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। এবং মাসুদ মিয়ার অবস্থা অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অপর দিকে আহত মিলন মিয়ার ছেলে মোস্তফা মিয়া(১৮)কে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাঁকে আটক করেন। এদিকে গুরুতর আহত মাসুদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী সুমন মিয়া। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিয়া বলেন, বাবার মৃত্যুর পর এবার ছেলের মৃত্যু বিষয়টি তার স্বজনরা আমাকে জানিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর ১জনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে মিলন মিয়া পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের চেষ্টা চলছে বলে তিনি জানান।।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নান্দাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মৃত্যুর পর আহত ভাতিজার মৃত্যু

আপডেট সময় : ১২:০০:০২ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ আগস্ট ২০১৮