শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নান্দাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৮:০৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ আগস্ট ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে রোববার ছোট ভাই মিলনের হাতে বড় ভাই ফিরোজ মিয়া খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের শিবনগর গ্রামে। মৃত আব্দুল জব্বারের পুত্র পল্লী চিকিৎসক মো. ফিরোজ মিয়া (৬০) এর সাথে রোববার সকালে তাঁর ছোট ভাই মিলন মিয়ার (৫০) মধ্যে জমির সীমানা নিয়ে কথাকাটি হয়। দুপুর সাড়ে ১১ ঘটিকার দিকে এক পর্যায়ে মিলন মিয়া দাঁড়ালো অস্ত্র দিয়ে তার বড় ভাই ফিরোজ মিয়ার মাথায় কুপ দেয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ফিরোজ মিয়াকে নান্দাইল উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে পথেই তর্ঁার মৃত্যু ঘটে। এছাড়া ফিরোজ মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম মাসুদ (৩০) গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও ঘাতক মিলন মিয়ার পুত্র মোস্তফা (১৫) ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নান্দাইল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নান্দাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট সময় : ১১:৪৮:০৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ আগস্ট ২০১৮