শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর জুয়া খেলা বন্ধ ঘোষনা: শৈলকুপায় ৬ জুয়াড়ি আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৪৪:০১ অপরাহ্ণ, সোমবার, ২০ আগস্ট ২০১৮
  • ৭৭৫ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঝিনাইদহের সফল সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী সকল প্রকার জুয়া খেলা বন্ধ ঘোষনা করেছে। ঘোষনা বাস্তবায়নে শৈলকুপায় থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় জুয়ার কোট, ফরগুটি ও ডাব্বুসহ ৪ হাজার ৪২ টাকা জব্দ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মদনডাঙ্গা ত্রিবেনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পিছনের মাঠ থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমানের নেতৃত্বে এসআই আল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে মদনডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় জোয়ার বোর্ড থেকে কাবিল, বাহাদুর, ফরাজ, ফিরোজ, সুকুমার ও আমিরসহ ৬ জুয়াড়িকে আটক করে। শৈলকুপা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, ৬ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়েছে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৪ হাজার ৪২ টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। এদিকে ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী সকল প্রকার জুয়া খেলা বন্ধ ঘোষনা করে এ অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর জুয়া খেলা বন্ধ ঘোষনা: শৈলকুপায় ৬ জুয়াড়ি আটক

আপডেট সময় : ১০:৪৪:০১ অপরাহ্ণ, সোমবার, ২০ আগস্ট ২০১৮