শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

মুস্তাফিজের মনোবিদের প্রয়োজন হবে না !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৮:০৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত বছরের জুলাইতে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপে অংশ নিতে ইংল্যান্ডে যান মুস্তাফিজুর রহমান। সেখানে গিয়েই চোটে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার এই চোট এতটাই গুরুতর ছিল যে শেষ পর্যন্ত তাকে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল।

অস্ত্রোপচারের পর সর্বপ্রথম নিউজিল্যান্ড সিরিজে দলে সুযোগ পান তিনি। তবে দলে সুযোগ পেলেও সিরিজের সবগুলো ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। কয়েকটি ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। মাঠে নামেননি দুটি টেস্ট সিরিজের একটি ম্যাচেও। যার ফলে এই বাঁহাতি পেসারের মনোবলের ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী কিন্তু মোটেও তেমনটি মনে করছেন না। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অস্ত্রোপচারের পর মাঠে ফিরলে একজন ক্রিকেটারের মনোবলে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। আমি এ কথা অস্বীকার করছি না। তবে সময়ের সাথে সাথে তা কেটে যায়। মুস্তাফিজের ব্যাপারে আমি বলতে পারি, এই মুহূর্তে তার কোনো মনোবিদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমার বিশ্বাস, ধীরে ধীরে তার সব কিছুই ঠিক হয়ে যাবে।

এ সময় বিসিবির এই চিকিৎসক আরও বলেন, ‘মুস্তাফিজের যে চোট নিয়ে এখন আলোচনা হচ্ছে, তার পাঁজরের সেই সমস্যা এখন আর নেই। এটা পেসারদের খুব সাধারণ একটা সমস্যা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

মুস্তাফিজের মনোবিদের প্রয়োজন হবে না !

আপডেট সময় : ১২:৪৮:০৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭