রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১২:২০:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা হবে।
তিনি আজ সকালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় শোক দিবসে আমাদের শপথ হবে, বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন অপশক্তি বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করব।’
তিনি বলেন, ‘আমরা শংকার মধ্যেই এগিয়ে যাব। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই, ধ্বংস স্তুপের ওপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা উড়াই। আর এটাই হলো আওয়ামী লীগের ইতিহাস।
সেতুমন্ত্রী কাদের বলেন, আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যেই শুধু সীমিত থাকলে চলবে না। আমরা আজ বঙ্গবন্ধুর সততা ও সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু আজ নেই। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জনগণের মুক্তির সংগ্রামের আপোষহীন কান্ডারী। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১২:২০:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮