শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

কালীগঞ্জে নিজের শরীরে ইনজেকশন পুশ করতে গিয়ে নার্সের মৃত্যু !

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৩৩:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮
  • ৭৫২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: যে রুমে বসে শত শত রোগীকে ইনজেকশন দিয়েছেন। যে রুমে বসে রোগীদের সেবা দিতেন সেই রুমেই নিজ শরীরে ইনজেকশন দিতে গিয়ে মারা গেলেন চন্দনা রানী শর্মা (৫০) নামের এক সিনিয়র নার্স (সেবিকা)। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত অবস্থায় তিনি মারা যান। মৃত চন্দনা রানী হৃদরোগে ভুগছিলেন। সে কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুরের রতন বিশ^াসের স্ত্রী। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন সাফায়েত জানান, চন্দনা রানী বেশ কিছুদিন ধরে হৃদ রোগে ভুগছিলেন। প্রতিদিনের মতো সে হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। সকাল ৯টার দিকে অন্য কারো সহযোগীদের সাহায্য ছাড়াই নিজের শরীরে ইনজেকশন পুশ করতে যায়। ইনজেকশন পুশ করতে করতেই সে মারা যায়। তিনি আরো জানান, হার্টের এই ইনজেকশন অবশ্যই অন্য কারোর সহযোগীতা নিয়েই দিতে হয়। কারন এই জাতীয় ইনজেকশন দেওয়ার সময় শরীরে জটিলতা দেখা দিতে পারে। কিন্তু চন্দনা রানী একজন সিনিয়র নার্স হয়েও সেটা করেনি। মৃত চন্দনা রানীর মেয়ে সঙ্গীতা জানান, তার মা হৃদরোগে অসুস্থ ছিলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

কালীগঞ্জে নিজের শরীরে ইনজেকশন পুশ করতে গিয়ে নার্সের মৃত্যু !

আপডেট সময় : ১১:৩৩:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮