শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেহেরপুরে মানববন্ধন না ফিরলো শিক্ষার্থীরা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৩:৪৮ অপরাহ্ণ, শনিবার, ৪ আগস্ট ২০১৮
  • ৭৫১ বার পড়া হয়েছে

মাসুদ রানা , মেহেরপুর প্রতিনিধি ॥ নিরাপদ সড়ক চাই দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারেনি মেহেরপুরের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০ টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনের কর্মসূচীর ডাক দিয়েছিল শিক্ষার্থীরা।
এদিকে এ কর্মসূচী যাতে সফল করতে না পারে সে কারণে শনিবার সকাল থেকেই মেহেরপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল ১০ টার দিকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেস্টুন নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে যান।
মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মেহেদী হাসান জানান, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ৯ দফা দাবি ইতিমধ্যে সরকার মেনে নিয়েছে এবং তা বাস্তবায়নের চেষ্টা চলছে। উর্ধতন কতৃপক্ষের নির্দেশে শিক্ষার্থীদের মানববন্ধন না করে ক্লাসে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

মেহেরপুরে মানববন্ধন না ফিরলো শিক্ষার্থীরা

আপডেট সময় : ১১:৫৩:৪৮ অপরাহ্ণ, শনিবার, ৪ আগস্ট ২০১৮