বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ব্রার্থওয়েটের সেঞ্চুরিতে প্রথম দিনেই ভালো অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ !

  • আপডেট সময় : ০৬:৪৬:১৪ অপরাহ্ণ, শনিবার, ১৪ জুলাই ২০১৮
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করলেন ওপেনার ক্রেইগ ব্রার্থওয়েট। তার সেঞ্চুরিতে জ্যামাইকা টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯৫ রান তুলেছে ক্যারিবীয়রা। ২৭৯ বলে ১১০ রান করেন ব্রার্থওয়েট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ।
এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচের নবম ওভারেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানে বাংলাদেশ। ওপেনার ডেভন স্মিথকে ব্যক্তিগত ২ রানে ফিরিয়ে দেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ।
দলীয় ৫৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ধাক্কাও দিয়েছেন মিরাজ। তিন নম্বরে নামা কাইরেন পাওয়েলকে ২৯ রানের বেশি করতে দেননি মিরাজ। চার নম্বরে নামা শাই হোপও থামেন ২৯ রানে। তবে তাকে শিকার করেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ফলে ১৩৮ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর দলের হাল ধরেন ব্রার্থওয়েট ও সিমরোন হেটমায়ার। চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় পৌছে দেন তারা। ব্রার্থওয়েটকে দলীয় ২৪৭ রানে থামিয়ে এই জুটি ভাঙ্গেন বাংলাদেশের সফল বোলার মিরাজ। অবশ্য ততক্ষণে নিজের ৪৯তম টেস্টে অষ্টম সেঞ্চুরির স্বাদ পেয়ে যান ব্রার্থওয়েট। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি পাওয়া ইনিংসে ৯টি চার মারেন তিনি।
ব্রার্থওয়েটের ফিরে যাবার পর উইকেটে হেটমায়ারের সঙ্গী হন রোস্টন চেজ। দিনের শেষ পর্যন্ত এই দু’জন উইকেটে থেকে যান। হেটমায়ার ৮৪ ও চেজ ১৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের মিরাজ ৯০ রানে ৩টি ও তাইজুল ৬৫ রানে ১ উইকেট নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

ব্রার্থওয়েটের সেঞ্চুরিতে প্রথম দিনেই ভালো অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ !

আপডেট সময় : ০৬:৪৬:১৪ অপরাহ্ণ, শনিবার, ১৪ জুলাই ২০১৮