শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:০৪:৩৭ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮
  • ৭৬৭ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের ভ্যানচালক খবির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আবু জেহেলের ছেলে রবিউল ইসলাম, শাবান আলীর ছেলে আক্কাস আলী ও আয়ুব আলীর ছেলে বিপ্লব হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ১০ ডিসেম্বর সকালে জোড়পুকুরিয়া গ্রামের আলেক সর্দারের ছেলে খবির আলী ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। তার পর থেকে আর বাড়ি না ফিরলে রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। পরদিন সকালে একই উপজেলার ওলিনগর গ্রামের একটি রাস্তার পাশে থেকে তাঁকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় তার ভাই আছের আলী বাদি হয়ে গাংনী থানায় এই তিন জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার প্রাথমিক তদস্ত শেষ করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে জিল্লুর রহমান ও শহিদুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ১১:০৪:৩৭ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮