শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

অনাথ শিশুর পাশে রোনালদো !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৭:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত বছর নভেম্বরে লেবাননের বেইরুটে আইএস জঙ্গিরা একটি বাস উড়িয়ে দিয়েছিল। সেই বাসে ছিল তিন বছরের শিশু হায়দার মুস্তাফা। তার মা-বাবা, দু’জনেই সঙ্গে সঙ্গে মারা যান। কিন্তু মা লীলা’র জন্য বেঁচে যায় হায়দার মুস্তাফা। সেই শিশুর পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হায়দারের বয়স এখন চার বছর। সে রিয়াল মাদ্রিদের ভক্ত।

জঙ্গি বিস্ফোরণে তার বাবা-মা’র মারা যাওয়ার খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পরই হায়দার’কে দেখতে বেইরুটে চলে যান রোনালদো। তারপর চাচা মুহাম্মদের সঙ্গে মাদ্রিদেও গিয়েছিল হায়দার। সেখানে রোনালদোর সঙ্গে তার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে।

বাবা-মা মারা যাওয়ার পর অনাথ হয়ে যাওয়া হায়দার’কে পাকাপাকিভাবে লন্ডনে তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন চাচা মুহাম্মদ।

রোনালদো জানিয়েছেন, তিনিও এই উদ্যোগের পাশে আছেন। হায়দারের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে রোনালদো বলেছেন, ‘‘তুমি এখন ভাল আছ জেনে আমি খুশি। ভবিষ্যতের জন্য তোমার প্রতি অজস্র শুভেচ্ছা। প্রার্থনা করছি তোমার স্বপ্ন ও ইচ্ছাগুলো যেন বাস্তবায়িত হয়।

হায়দরের চাচা বলেছেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে আমি বেইরুটে ছুটে গিয়েছিলাম। হাসপাতালে হায়দারের সঙ্গে প্রথম কথা বলার সময় ও জিজ্ঞাসা করেছিল, রিয়াল মাদ্রিদের জার্সিগুলো আছে তো?’মুহাম্মদ আরও বলেছেন, বিস্ফোরণের পর প্রথম হায়দারের মুখে হাসি দেখেছিলাম রোনালদো দেখতে আসার সময়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

অনাথ শিশুর পাশে রোনালদো !

আপডেট সময় : ১২:০৭:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭