শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ক্যাচ মিসের পর বাজে ব্যাটিং বাংলাদেশের !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৫:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সকাল সকাল কিউই ব্যাটিংয়ের লেজ মুড়িয়ে দিয়ে ছোটখাট একটা লিড নেওয়ার যে স্বপ্ন দেখছিল টিম বাংলাদেশসহ দেশবাসী। তা হতে দিল অাবারও ক্যাচ ফেলার ব্যর্থতায়। দ্বিতীয় দিনের পর চতুর্থ দিনের তৃতীয় ওভারেই ক্যাচ ড্রপ। কামরুল ইমলাম রাব্বির বলে দ্বিতীয় স্লিপে সাউদির লোপ্পা ক্যাচ ফেলে দিলেন মেহেদী হাসান মিরাজ।

তবে এখানেই শেষ নয়, এবার বোলার তাসকিন। ওয়েগনারের ব্যাটের বাইরের অংশ ছুঁয়ে যাওয়া ক্যাচ ধরেও ফেলে দিলেন অভিষিক্ত ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। যে ম্যাচে বাংলাদেশের লিড পাওয়ার কথা সেই ম্যাচে উল্টো ৬৫ রানের লিড উপহার দিল সফরকারীরা।

ক্যাচ মিসের পর যদি ব্যাটিংটা ভালো হতো তাহলে হয়তো এইসব প্রশ্ন উঠতো না। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যেন উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রচেষ্টায় নামলেন। চাইলেন কে কার আগে আউট হওয়া যায়। তাই তো নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়ে একে একে ফিরে গেলেন তামিম ইকবাল (০৮), সাকিব আল হাসান (০৮), সাব্বির রহমান (০০), নুরুল হাসান সোহান (০০) ও নাজমুল হাসান শান্ত (১২)। কেবল রানে ফেরা সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদকে একটু প্রতিরোধ করতে দেখা গেছে। তবে তারা কি পেরেছেন নিজের সামর্থ্যের সর্বোচ্চ ঢেলে দিতে। তাই দেড় দিন খেলা বন্ধ থাকার পরও হারের শঙ্কায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৪ রান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ক্যাচ মিসের পর বাজে ব্যাটিং বাংলাদেশের !

আপডেট সময় : ১২:২৫:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭