বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

নান্দাইলে ভারী বর্ষণে কৃষকের পাকা ধান তলিয়ে গেছে, কৃষকের মাথায় হাত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:০৯:৫৬ অপরাহ্ণ, সোমবার, ৭ মে ২০১৮
  • ৮৬৭ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নীচু জায়গার বিল ও হাওরের জমিতে লাগানো বোরো পাকা ধান টানা দুই দিনের ভারী বর্ষনে তলিয়ে গেছে। ফলে ওই জমির কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ায় এখন দিশেহারা অবস্থা। সরজমিন দেখা যায়, উপজেলার যোগের হাওড়, দলিঘাট বিল, রামহুন্নী বিল, ঝালিয়া বিল, ধরগাঁও বিল সহ অনেক জমির ফসলি পাকা ধান তলিয়ে গেছে। উপজেলার নীচু এলাকার প্রায় ৩০ হেক্টর জমিতে এই বোরো ধান আবাদ হয়েছিল। অল্প সময়ের মধ্যে ধান কাটা শ্রমিক সংকট থাকায় পাকা ফসল কেটে ঘরে তোলা সম্ভব হচ্ছে না। বিভিন্ন এলাকা থেকে আসা ধান কাটা শ্রমিক পাওয়া গেলেও অতিরিক্ত মজুরি হাকার কারণে তাদের ধান কাটার কাজে লাগানো যাচ্ছে না। আর পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান কচুরিপানায় ঘিরে ফেলেছে। কোনো কোনো কৃষককে কোমর পানিতে নেমে ধান কাটতে দেখা গেছে। তবে অনেকেই তাদের তলিয়ে যাওয়া ফসলের আশা ছেড়ে দিয়েছেন। ফসল হারিয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। শ্রমিক মোশারফ হোসেন বলেন, “কোমর পানিতে ধান কেটে শরীরের অবস্থা খারাপ হয়ে যায় বলে একটু মুজুরী বেশীই নিতে হয়।” অপরদিকে কৃষক মোমেন জানান, “শ্রমিক সংকটের কারনে মুজুরী বেশী হলেও কিছু করার নেই পাকা ধানতো ঘরে তুলতে হবে। তারউপর আবার বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে এতে আরো সমস্যা বেড়ে যাচ্ছে।” কৃষক শফিকুল ইসলাম বলেন, “উচু জমির ফসলি ধান কাটতে কাঠা প্রতি দিতে হতো ৬শত টাকা থেকে ৭শত টাকা এখন পানিতে তলিয়ে যাওয়া দিতে হচ্ছে ৭শত টাকা থেকে ৯শত টাকা পর্যন্ত।” উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, উপজেলার নদী ও পরিত্যক্ত খালগুলো পুন: খননের ব্যবস্থা করা হলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার ক্ষতি এড়ানো সম্ভবপর হবে বলে আশা ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

নান্দাইলে ভারী বর্ষণে কৃষকের পাকা ধান তলিয়ে গেছে, কৃষকের মাথায় হাত

আপডেট সময় : ০৯:০৯:৫৬ অপরাহ্ণ, সোমবার, ৭ মে ২০১৮