শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৬:৪০ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা বৃষ্টির কারণে হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠেই নামতে পারেননি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। রাত থেকেই বৃষ্টি হচ্ছে ক্রাইস্টচার্চে। যদিও সকাল ১০টার দিকে সূর্য উঁকি দেয় আকাশে। তারপর আবারও মেঘের দাপট। তাই লম্বা সময় অপেক্ষা করেও কোনো কাজ হয়নি। টানা বৃষ্টিতে ভেসে গেছে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা।

হ্যাগলি ওভালে স্থানীয় সময় বিকাল ৪টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। সোমবারও আকাশ মেঘলা থাকবে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে না। চতুর্থ দিন নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হবে।

বৃষ্টির কারণে আগের দিনও (শনিবার) ১৯ ওভার খেলা কম হয়। ওইদিন খেলা শেষে নিউজিল্যান্ডের স্কোর ২৬০/৭। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৮৯ রানে অলআউট হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত !

আপডেট সময় : ১২:৪৬:৪০ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭