শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

শ্রীলঙ্কাকে হারাল দক্ষিণ আফ্রিকা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৪:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচটি কমিয়ে নির্ধারণ করা হয় ১০ ওভারে। তাই এমন ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় শ্রীলঙ্কা। ব্যাটিং-এ নেমে শুরু থেকেই মারমুখী ছিলো দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ফলে ৩ ওভারে ২ উইকেটে ৩৭ রান পেয়ে যায় প্রোটিয়ারা।

এরপর ডেভিড মিলার ও নতুন অধিনায়ক ফারহান বেহারদিয়ানের বিধ্বংসী ব্যাটিং-এ ১০ ওভারে ৫ উইকেটে ১২৬ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। মিলার ১৮ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪০ রান করেন। আর ১৮ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন বেহারদিয়ান। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান কুলাসেকেরা ২টি উইকেট নেন।

জবাবে শ্রীলঙ্কার শুরুটাও ছিল চমৎকার। দুই ওপেনার নিরোশান ডিকওয়েলা ও ধনাঞ্জয়া ডি সিলভা ৫ ওভারে ৫৯ রান এনে দেন দলকে। কিন্তু পরের দিকের ব্যাটসম্যারা বিধ্বংসী রুপ নিতে পারেননি। ফলে ১০ ওভারে ৬ উইকেটে ১০৭ রান পর্যন্ত যেতে সমর্থ হয় শ্রীলঙ্কা। ৬টি চার ও ২টি ছক্কায় ১৯ বলে ৪৩ রান করেন ডিকওয়েলা। ডি সিলভা ১৬ বলে ২৭ ও সেক্কুজে প্রসন্ন ৩ বলে ১২ রান করেন। দক্ষিণ আফ্রিকার অভিষেক খেলোয়াড় লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন এনগিডি।

এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার পাঁচজন ও শ্রীলঙ্কার একজন খেলোয়াড়ের অভিষেক হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

শ্রীলঙ্কাকে হারাল দক্ষিণ আফ্রিকা !

আপডেট সময় : ১২:৪৪:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭