মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন

ইসলাম ও মুসলিমদের নিয়ে খবর সংশোধন করেন যিনি !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫৩:৩০ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
  • ১০৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিকদাদ ভার্সি নামের যুক্তরাজ্যের এক ব্যক্তি প্রতিদিনের খবরের কাগজে ইসলাম ও মুসলিম সম্পর্কে যেসব খবর ছাপা হয় সেগুলো নিয়ে গবেষণা করেন। খবরে কোনও ভুল বা অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সেগুলো সংশোধন করেন। খবর বিবিসির।

গত বছর একটি পত্রিকা প্রতিবেদনে যুক্তরাজ্যে মুসলিমদের সংখ্যা নিয়ে প্রতিবেদন করেছিল এবং সে খবর নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন মিকদাদ ভার্সি। ভ্রান্তিমূলক বলে ওই খবরকে চ্যালেঞ্জ করেন তিনি।

পূর্ব লন্ডনে মুসলিম কাউন্সিলের সহকারি সেক্রেটারি জেনারেল মিকদাদ ভার্সি। একান্ত ব্যক্তিগত ইচ্ছা থেকেই এ কাজটি করেন তিনি।

কোনো একটি খবর ভুল পেলে সেটি সংশোধনের আবেদন জানান ওই সংবাদ মাধ্যম এবং সংবাদ নিয়ন্ত্রক সংস্থার প্রতি। গত নভেম্বর থেকে এ কাজটি করে যাচ্ছেন ভার্সি। এ পর্যন্ত পঞ্চাশটি খবর চ্যালেঞ্জ করেছেন তিনি যার ফলাফলও দৃশ্যমান।

বিবিসির এক অনুষ্ঠানে মিকদাদ ভার্সি বলেন, বড় বড় পত্রিকার খবরগুলো ভুল কিনা সেটা কেউ যাচাই করে দেখছে না। অনেক আর্টিকেল আছে যা মুসলিমদের নিয়ে বিভ্রান্তি ছড়ায়। আর মুসলিম সম্প্রদায়ের মধ্যেই এগুলো ছড়িয়ে যায় ও সংবাদ মাধ্যমও তা নিয়েই মেতে থাকে। আর কেউ বলছেও না যে, এটা সত্য নয়। সেজন্য তিনি এমনটি করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসলাম ও মুসলিমদের নিয়ে খবর সংশোধন করেন যিনি !

আপডেট সময় : ০২:৫৩:৩০ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭