শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

ঘরের মাঠে সেল্তার বিপক্ষে হারল রিয়াল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০১:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ছয় মিনিটের নাটকীয়তায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে সেল্তা দে ভিগো। সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ গোলে জিতেছে সেল্তা। ঘরের মাঠের এই হারে কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠার পথে পিছিয়ে পড়লো জিনেদিন জিদানের শিষ্যরা।

গোলশূন্য প্রথমার্ধের পর প্রথমে ইয়াগো আসপাসের গোলে পিছিয়ে পড়ার পর মার্সেলোর ভলিতে সমতায় ফিরেছিল রিয়াল। কিন্তু পরক্ষণেই জয়সূচক গোলটি করেন জনি কাস্ত্রো।

৬৪তম মিনিটে বাঁ-দিক থেকে বেলজিয়ামের ফরোয়ার্ড থিও বোঙ্গোনদার ক্রস মার্সেলো কোনোমতে ঠেকালেও ফাঁকায় বল পেয়ে যান ইয়াগো আসপাস গোল করেন। ৬৯তম মিনিটে মার্সেলো ডান দিক থেকে আসা ক্রস অতিথিদের এক খেলোয়াড় কোনোমতে ঠেকালেও ফিরতি বলে জোরালো ভলি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বল সামনে থাকা আরেক জনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

তবে রিয়ালের সমতায় ফেরার স্বস্তি এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। এবারও দুর্দান্ত এক পাল্টা আক্রমণে লা লিগার শীর্ষের দলটিকে হতভম্ব করে দেয় অষ্টম স্থানে থাকা সেল্তা। আসপাসের লম্বা পাস ধরে ভারানেকে ফাঁকি দিয়ে ডি বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার জনি কাস্ত্রো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

ঘরের মাঠে সেল্তার বিপক্ষে হারল রিয়াল !

আপডেট সময় : ০৭:০১:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭