বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

১৩ ডিসেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৮:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) (১২ রবিউল আউয়াল) উদযাপিত হবে।

আগামীকাল ১ ডিসেম্বর পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২ ডিসেম্বর শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়য়ের যুগ্ম-সচিব জাকির আহমেদ।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী,তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুফতী এহসানুল হক, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মুফতী শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় পাওয়া যায়।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) (১২ই রবিউল আউয়াল) উদযাপিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

১৩ ডিসেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

আপডেট সময় : ১২:৫৮:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬