শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

অবসরকে না বললেন ডি ভিলিয়ার্স !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৮:৩১ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইনজুরির কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ থেকে নিজের সরিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কনুইয়ের ইনজুরি থেকে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি অভিজ্ঞ এ ক্রিকেটার। তবে আশাপাশে ছড়িয়ে পড়া তার অবসরের গুজবকে নাকচ করে দিয়েছেন তিনি।

সম্প্রতি ডি ভিলিয়ার্স জানান, তার লক্ষ্য এখন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। এর পরেই দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে তিনি অবসর নিতে পারেন বলে চারদিকে গুজব ছড়ায়। তবে তা নিজেই নাকচ করে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না। আমি কোনো ফরম্যাটেই অবসর নিচ্ছি না। আর এটাই নিশ্চিত। ‘ ডি ভিলিয়ার্স আরও বলেন, ‘আমার লক্ষ্য অবশ্যই ২০১৯ বিশ্বকাপ। আমি এই শিরোপাটি জিততে চাই। ’

গত বছরের জানুয়ারির পর সাদা পোশাকে আর দেখা যায়নি সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে হাশিম আমলার উত্তরসূরি হিসেবে অধিনায়ক হন তিনি। তবে জুলাইয়ে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ইনজুরিতে পড়েন।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০৬টি টেস্ট খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে ৫০.৪৬ গড়ে ৮ হাজার ৭৪ রান করেছেন। আছে ২১টি সেঞ্চুরির সঙ্গে ৩৯টি হাফসেঞ্চুরি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

অবসরকে না বললেন ডি ভিলিয়ার্স !

আপডেট সময় : ১২:৪৮:৩১ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭