শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বন্যপ্রাণী পাচারের তালিকায় বাংলাদেশ!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪০:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বন্যপ্রাণী পাচারে বিশ্বজুড়ে ২৬টি ‘ফোকাস’ দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার মার্কিন কংগ্রেসে এ তালিকা সম্বলিত একটি প্রতিবেদন উত্থাপন করেছে দেশটির পররাষ্ট্র দফতর।

যেসব দেশে থেকে বন্যপ্রাণী পাচার, বন্যপ্রাণী পাচারের পথ বা রুট হিসেবে ভূখণ্ড ব্যবহার অথবা যে দেশে পাচার হওয়া বন্যপ্রাণী ব্যবহৃত হচ্ছে তাদের নিয়ে ফোকাস দেশের তালিকা করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কঙ্গো, লাওস ও মাদাগাস্কারের বন্য প্রাণী পাচার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

দেশটির কংগ্রেসের ওয়েবসাইটে ওই প্রতিবেদনটি শুক্রবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, আগামী চার বছর ২৬টি দেশের বন্য প্রাণী পাচার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র বার্ষিক প্রতিবেদন প্রকাশ করবে।

২৬টি দেশে ফোকাস তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, চীন, কঙ্গো প্রজাতন্ত্র, গ্যাবন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, লাওস, মাদাগাস্কার, মালয়েশিয়া, মেক্সিকো, মোজাম্বিক, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, উগান্ডা, আরব আমিরাত ও ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রে বন্যপ্রাণী পাচার রোধ আইন-২০১৬ অনুযায়ী এই প্রথম মার্কিন কংগ্রেসে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে পররাষ্ট্র দফতর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারি মাসে এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন। নির্বাহী আদেশে প্রধান চারটি বিষয়ের একটি হলো বন্যপ্রাণী পাচার রোধ।

এর আগে ২০১৫ ও ২০১৬ সালে বাংলাদেশে বাঘ হত্যা ও পাচার নিয়ে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের পক্ষ থেকে দুটি প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে তুলে দেয়। সেখানে বাঘ হত্যা ও পাচারের সঙ্গে প্রভাবশালী চক্র জড়িত বলে উল্লেখ করা হয়।

‘বাংলাদেশ সুন্দরবনে বাঘের বাণিজ্য’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে সুন্দরবনের বাঘের সংখ্যা ৭৬ শতাংশ কমে গেছে। পেশাদার বন্যপ্রাণী শিকারি একটি চক্র বাঘ হত্যা করে তা ভারতে পাচার করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বন্যপ্রাণী পাচারের তালিকায় বাংলাদেশ!

আপডেট সময় : ০৬:৪০:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭