রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

মেসি-রোনালদোর চেয়ে দামি নেইমার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
  • ৮৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার এখন নেইমার। বার্সেলোনা তারকার মূল্য প্রায় ২৪ কোটি ৫৭ লাখ ইউরো। ব্রাজিলিয়ান তারকা নেইমারের পিছনে আছেন লিওনেল মেসি। হিসাব অনুযায়ী, আর্জেন্টাইন ফরোয়ার্ডের মূল্য প্রায় ১৬ কোটি ৯৫ লাখ ইউরো।

খেলোয়াড়দের ট্রান্সফার মূল্যের অ্যালগরিদমের ভিত্তিতে সিআইইএস ফুটবল অবজারভেটরির বিশেষজ্ঞরা এই মূল্য নির্ধারণ করেছেন। খেলোয়াড়দের পারফরম্যান্স, বয়স ও চুক্তির মেয়াদ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে তারা তাদের মূল্য হিসাব করেছেন।

এবারের ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ক্রিস্তিয়ানো রোনালদো তালিকার সপ্তম স্থানে আছেন ১২ কোটি ৬২ লাখ ইউরো মূল্য নিয়ে।

আতলেতিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজমানের মূল্য ১৫ কোটি ইউরো। বার্সেলোনার লুইস সুয়ারেস আছেন পঞ্চম স্থানে, তার মূল্য প্রায় ১৪ কোটি ৪৪ লাখ ইউরো।

সেরা দশে ইংল্যান্ডের দুই জন হলেন হ্যারি কেইন ও ডেলে আলি। টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড কেইনের মূল্য প্রায় ১৩ কোটি ৮৭ লাখ ইউরো ও মিডফিল্ডার আলির মূল্য প্রায় ১০ কোটি ৯২ লাখ ইউরো।

রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল আছেন চতুর্দশ স্থানে, তার মূল্য ধরা হয়েছে প্রায় ৮ কোটি ৩৯ লাখ ইউরো। ২০১৩ সালে ১০ কোটি ইউরোর কাছাকাছি ট্রান্সফার ফিতে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন ওয়েলসের এই ফরোয়ার্ড।

গত অগাস্টে রেকর্ড ১০ কোটি ইউরোর বেশি ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া পল পগবার মূল্য প্রায় ১৫ কোটি ৫১ লাখ ইউরো। স্পেনে খেলা ফুটবলারদের বাইরে তালিকার সেরা পাঁচে জায়গা পাওয়া একমাত্র খেলোয়াড় ফরাসি এই মিডফিল্ডার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

মেসি-রোনালদোর চেয়ে দামি নেইমার !

আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭