শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

১২৩ বছরের রেকর্ড ভাঙ্গলো বাংলাদেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১০:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে পরাজয়ের মাধ্যমে প্রায় ১২৩ বছরের পুরানো একটি রেকর্ড ভেঙ্গেছে বাংলাদেশ। রেকর্ডটি হলো প্রথম ইনিংসে সবচেয়ে বেশী রান করার পরও একটি টেস্ট ম্যাচে পরাজয়।

এতদিন এই অবাঞ্ছিত রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। সেই ১৮৯৪ সালে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৫৮৬ রান করে ইংল্যন্ডের বিপক্ষে হেরেছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ইংল্যান্ডকে ফলো অন করতে বাধ্য করেছিল অস্ট্রেলিয়া, তবে শেষ পর্যন্ত তারা ম্যাচ হারে ১০ রানে।

এবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে শতবর্ষী সেই রেকর্ড ভেঙ্গে গেল বাংলাদেশের হাতে, অনেকটা প্রত্যাশার বিপরীতে।

এ ধরনের পরাজয়ের যে টপ ফাইভ তালিকা রয়েছে, তাতে বাংলাদেশের নাম রয়েছে দু’বার। ঢাকাতে ২০১২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল, সফরকারীদের প্রথম ইনিংসে চার উইকেটে ডিক্লেয়ার করা ৫২৭ রানের জবাবে। ঐ টেস্ট বাংলাদেশ হেরেছিল ৭৭ রানে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রান করে হারাটাও অবশ্য বাংলাদেশের জন্যে একেবারে নতুন কিছু নয়। ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৫৫৩ রানের জবাবে বাংলাদেশ তুলেছিল ৪০৮ রান। টেস্ট ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ১২১ রানে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

১২৩ বছরের রেকর্ড ভাঙ্গলো বাংলাদেশ !

আপডেট সময় : ০১:১০:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭