শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

এবার ইমরুলের বিশ্বরেকর্ড!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩১:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওয়েলিংটন টেস্টে মুশফিকুর রহিমের চোটের কারণে বাংলাদেশের পক্ষে কিপিং করছেন ইমরুল কায়েস। আর তাতেই উইকেটকিপার হিসেবে ইমরুল রেকর্ড গড়ে ফেললেন। নিজের নাম তুললেন ক্রিকেট ইতিহাসের পাতায়। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে উইকেটের পেছনে তিনি নিয়েছেন মোট পাঁচটি ক্যাচ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ইনিংসে কোনো বদলি কিপার ৫ ক্যাচ নিলেন।

বাংলাদশের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডও স্পর্শ করেছেন ইমরুল। আগের দিন জিত রাভালের ক্যাচ নিয়ে ইমরুলের শুরু। এরপর নিয়েছেন কেন উইলিয়ামসনের ক্যাচ। চতুর্থ দিন নিলেন কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যাচ। লেগ স্টাম্পের বাইরে মাহমুদউল্লাহর বাজে বলটিতে যেভাবে বিজে ওয়াটলিংয়ের ক্যাচটি তিনি নিয়েছেন, সেটি দেখে গর্ব করবে যে কোনো বিশেষজ্ঞ কিপার। সর্বশেষ নিল ওয়েগনারের ক্যাচটি নিয়ে পূর্ণ করেছেন পঞ্চম ডিসমিসাল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

এবার ইমরুলের বিশ্বরেকর্ড!

আপডেট সময় : ১২:৩১:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭