শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

আবারও শীর্ষে সাকিব !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৩:১৭ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডেতে আবারও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন সাকিব আল হাসান। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও দুই নম্বর র‍্যাঙ্কিংয়ে রয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে নিজের অলরাউন্ডার ক্যারিয়ারে ৩৭৭ রেটিং পয়েন্ট যোগ করে সবার ওপরে ওঠেন সাকিব। দুইয়ে চলে যাওয়া ম্যাথিউসের বর্তমান রেটিং পয়েন্ট ৩৩৫। আর লঙ্কান অধিনায়ক থেকে চার রেটিং পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে আফগানিস্থানের মোহাম্মদ নবী।

এদিকে টি-২০ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩৮৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে সাকিব। ভারতের রবিচন্দ্রন অশ্বিন টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন। ৪০৫ পয়েন্ট নিয়ে তারপরেই সাকিব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

আবারও শীর্ষে সাকিব !

আপডেট সময় : ০৫:১৩:১৭ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭