রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিল যে অজানা এক সামুদ্রিক দানব !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৯:২১ পূর্বাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চোখ নেই। মুখের আকারও সুস্পষ্ট নয়।
তবে মোটা চামড়ার শক্ত চোয়াল থেকে বেরিয়ে আসা ধারালো করাতের মতো দাঁত প্রকাশ করছে তার হিংস্রতা।

প্রাণীটিকে দানব আকৃতি বললে ভুল হবে না। দেহের শেষাংশে হাল্কা কাঁটা বিশেষ লেজ। মোটা, পুরু চামড়া। হিংস্র মুখ। গালভেসস্টোন থেকে প্রায় ১৫ মাইল দূরে টেক্সাসের সৈকত থেকে উদ্ধার হয় এই সামুদ্রিক প্রাণীটি।

‘আর্থ টাচ নিউজ’ নামে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে প্রাণী বিশেষজ্ঞ তেঘা জানিয়েছেন, এটি আসলে স্নেক ইল অথবা এপ্লাটফিস চোলিওডাস প্রজাতির প্রাণী। সহজভাবে বলতে গেলে, সর্পাকৃতি পাঁকাল মাছের মতন। সমুদ্রের ১০০-৩০০ ফুট তলায় এদের বসবাস। সমুদ্রের সব ধরনের ছোট মাছই তাদের অন্যতম খাদ্য।

প্রীতি দেশাই নামে ন্যাশানাল অডবন সোসাইটির এক কর্মকর্তা টুইটারে এই ভয়াল প্রাণীটির ছবি পোস্ট করেন। তারপরই মুহূর্তে ভাইরাল হওয়া এই প্রাণীর ছবি নিয়ে শোরগোল পড়ে যায় দুনিয়ায়। রাতের ঘুম কেড়ে নেয় বিজ্ঞানীদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিল যে অজানা এক সামুদ্রিক দানব !

আপডেট সময় : ১১:৫৯:২১ পূর্বাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭