শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যেখানে রয়েছে অদ্ভুত এক গোলাপি জলপ্রপাত !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫২:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এই আজব দুনিয়ার কোনো না কোনো প্রান্তে প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটে, যার উত্তর পাওয়া এক কথায় সম্ভব হয় না ৷ সেই সব আজব ঘটনার ছবি বা ভিডিও কখনও ভাইরাল হয়ে ওঠে, আবার কখনও ভাবতে বাধ্য করে ৷ এবার ফের সেরকমই এক আজব ঘটনা ঘটল কানাডায়৷ যার ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে৷ ঘটনার সূত্রপাত গোলাপি রঙের জলপ্রপাতকে ঘিরে ৷

কানাডার অ্যালবার্টা ওয়াটরন লেকস ন্যাশনাল পার্কের ক্যামেরন জলপ্রপাতে এরকম গোলাপি রঙের জলধারা দেখতে পাওয়া যায়৷ তবে প্রতিদিন নয়৷ সাধারণত এই জলপ্রপাতের রঙ স্ফটিকের মতো স্বচ্ছ, এবং সেই দৃশ্যও কম রোমাঞ্চকর নয়৷ ভাগ্য ভাল থাকলে গোলাপি পানির ধারা দেখতে পাবেন আপনিও৷ সত্যি কথা বলতে কী, এই দৃশ্য পর্যটকরা দেখতে পেলে নিজেদের ভাগ্যবান বলে মনে করেন৷ কিন্তু কেন এই জলধারায় গোলাপি পানি দেখতে পাওয়া যায়? কী রহস্য রয়েছে এর পিছনে?

স্থানীয়রা বলছেন, যেদিন খুব বৃষ্টি হয়, সেদিনই গোলাপি পানির ধারা নেমে আসতে দেখা যায় পাহাড়ের উপরের নদী থেকে৷ আসলে পাহাড়ের উপরের দিকের মাটিতে অ্যাগ্রোলাইট নামে এক রাসায়নিক মিশ্রিত পলি দেখতে পাওয়া যায়৷ যা বৃষ্টির পানির সঙ্গে ধুয়ে নদীতে মিশলে পানির রঙ খানিকটা লাল বা গোলাপি হয়ে ওঠে৷ সেই সঙ্গে সূর্যের আলো এসে পড়লে যে কী মোহময়ী হয়ে ওঠে, সেটা এই ছবিগুলি দেখলেই বুঝতে পারবেন ৷

ফটোগ্রাফাররা বলছেন, গ্রীষ্ম ও বর্ষাকালে গেলে এই দৃশ্য ক্যামেরাবন্দি করা যেতে পারে৷ যদিও এই দৃশ্য দেখতে পান ভাগ্যবানরাই৷ঠিক যেভাবে স্বামীকে নিয়ে জলপ্রপাত দেখতে গিয়ে এই দৃশ্য চাক্ষুস করেন রচেল কফে৷ চোখের সামনে বর্ণহীন পানিকে প্রথমে গোলাপি ও পরে টমেটোর মতো লাল হয়ে উঠতে দেখেন৷ তিনি নিজেই বলছেন, ‘আমি গত ৬ বছর ধরে মাঝেমধ্যেই এখানে বেড়াতে এসেছি৷ কিন্তু কখনও এরকম দৃশ্য দেখিনি৷ ভাবলে আমার গায়ে এখনও কাঁটা দিয়ে উঠছে৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

যেখানে রয়েছে অদ্ভুত এক গোলাপি জলপ্রপাত !

আপডেট সময় : ০১:৫২:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭