শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

জেনে নিন যে রোগে ‘খোলস’ বদলায় মানুষের চামড়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৭:০০ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সারা গায়ে কালো কালো দাগ। শুকনো চামড়ায় ভর্তি। যেন সাপের খোলসের মতো বেরিয়ে আসছে। প্রথম দর্শনে ১৬ বছরের মেয়েটিকে দেখে ভয় পেয়ে যাওয়াই স্বাভাবিক।

কিন্তু ভয় কিংবা অযাচিত কৌতহল নয় যথাযথ চিকিৎসার প্রয়োজন শালিনী যাদবের। ভারতের মধ্যপ্রদেশের এই বাসিন্দা আসলে এরিথ্রোডার্মা নামে বিরল রোগে আক্রান্ত। বিরল এই চর্ম রোগ রেড ম্যান সিনড্রোম নামেও পরিচিত। যাতে প্রাণহানি খুব একটা হয় না। কিন্তু জীবন দুর্বিষহ হয়ে ওঠে। যেমনটা জন্ম থেকে ভুগতে হয়েছে শালিনীকে। প্রতি ৪৫ দিন অন্তর শালিনীর শরীরের চামড়া সম্পূর্ণ খসে যায়। আর নতুন চামড়ার উদয় হয়।

কিছুদিনের মধ্যে এই নতুন চামড়ারও একইরকম হাল হয়। আর প্রতিদিন এই জ্বালা সহ্য করতে হয় শালিনীকে। প্রতি ঘণ্টা অন্তর চামড়া নরম ও পরিষ্কার রাখতে সাবান দিয়ে গোসল করতে হয়। প্রচুর পরিমাণে ক্রিম মেখে থাকতে হয়।

মেয়ের এই ব্যথা চোখে দেখতে পারতেন না রাজ বাহাদুর ও দেবকনওয়ার। স্থানীয় ডাক্তারের কাছে জানতে পারেন এর চিকিৎসা রয়েছে। কিন্তু তা যথেষ্ট ব্যয়সাপেক্ষ। দিনমজুর হিসেবে খাটা রাজ বাহাদুরের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হন তাঁরা। তাদের মাধ্যমেই দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে বিনা চিকিৎসার আবেদন জানানো হয়। শেষে স্পেনের এক বেসরকারি হাসপাতাল শালিনীর চিকিৎসার দ্বায়িত্ব নেয়। বিনামূল্যেই শালিনীকে সুস্থ করে তোলার আশ্বাস দেওয়া হয়েছে বিদেশি হাসাপাতালের পক্ষ থেকে। এর জন্য খুব শিগগিরিই স্পেনে উড়ে যাবে মধ্যপ্রদেশের ‘সর্পকন্যা’।

টিভি দেখতে ভালবাসে শালিনী। সেখানেই স্পেন দেখেছে ১৬ বছরের কিশোরী। মাদ্রিদের রাস্তাঘাট, ডাক্তারের চেম্বার, অপারেশন টেবিল এখন থেকেই হয়তো সে মনে মনে এঁকে ফেলেছে। যে কল্পনাশক্তিতে সে নতুন করে বাঁচার ইচ্ছে তৈরি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

জেনে নিন যে রোগে ‘খোলস’ বদলায় মানুষের চামড়া !

আপডেট সময় : ১২:৩৭:০০ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭