রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

যে পরিচালকের চোখই ক্যামেরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমরা অনেক সময় মজা করে বলি, এটা পরিচালকের চোখ, ক্যামেরার চেয়ে কম নয়! কিন্তু এমন মজাও যে বাস্তব হতে পারে কে সেটা জানতো?

রব স্পেন্স নামের জনৈক পরিচালকের একটি চোখ নষ্ট ছিল। তিনি এক চোখ নিয়েই পরিচালনার কাজ চালিয়ে যেতেন। তিনি মূলত ডকুমেন্টারি তৈরির জন্য বিখ্যাত। সম্প্রতি তিনি ‘আইবর্গ’ প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন।

আইবর্গ শব্দটি সাইবর্গ থেকে এসেছে, যার মানে হলো মানুষের দেহে কৃত্রিম যন্ত্র স্থাপন। অর্থাৎ যার হাত নেই সেখানে রোবটিক হাত কিংবা যার পা নেই সেখানে যান্ত্রিক লাগানো। আর যেহেতু এই ডকুমেন্টারি চোখ দিয়ে ধারণ করা হবে সেহেতু এর নাম করা হয়েছে আইবর্গ।

সে যাই হোক, রব স্পেন্স যখন দেখলেন আসলে তিনি নিজেই বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনিতে অনুপ্রাণিত, সেহেতু এর প্রয়োগ নিজের দেহেই শুরু করলেন। তিনি তার নষ্ট চোখটি একটি কৃত্রিম চোখ দ্বারা প্রতিস্থাপন করলেন। ফিল বয়েন নামের একজন প্রথমে তার কৃত্রিম চোখের ডিজাইন করেন। এরপর কস্তা গ্রামাটিস নামের একজন বহুমাত্রিক গুণের অধিকারী প্রকৌশলী বাকি কাজ এগিয়ে নেন, এই কৃত্রিম চোখকে ক্যামেরায় রুপ দিতে।

কিন্তু কৃত্রিম চোখের ক্যামেরায় ফুটেজ শুধু ধারণ করলেই হবে? ফুটেজ বাইরে এনে ব্যবহার তো করতে হবে। তাছাড়া রবের এই চোখ কিন্তু মস্তিষ্কের সঙ্গে যুক্ত নয়। এটা সম্পূর্ণই কৃত্রিম। কিছু কৃত্রিম চোখ আছে যা মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়ে আসল চোখের ন্যায় কাজ করে। কিন্তু রব চাইছিলেন চোখ তার ক্যামেরা হয়েই কাজ করুক! এরপর দৃশ্যপটে আসেন তড়িৎ প্রকৌশলী মার্টিন লিং। বলা যায় ইনিই আসল কাজটি করেন। ‘আর এফ ট্রান্সমিট’ প্রযুক্তির কল্যানে এই চোখে ক্ষুদ্র ব্যাটারির সাহায্যে একে ওয়াই-ফাই বা তারহীন ভাবে যুক্ত করতে সক্ষম হন।

যার মানে দাঁড়াল, রব স্পেন্স চোখে যা দেখবেন তা শুধু ধারণই হবে না, সেই ফুটেজ সংগ্রহ করে ডকুমেন্টারি তৈরি করা যাবে। চোখই তার ভিডিও ক্যামেরা! এভাবেই একজন পরিচালক ক্যামেরাকে তার দেহের অবিচ্ছেদ্য অংশ করে ফেললেন। সাধারণত কোনো ব্যক্তি কোনো কাজ ভালোবাসলে সেটাতে মজে যান। তার শয়নে স্বপনে শুধু সেটাই বিরাজ করে। কিন্তু তাই বলে দেহের অবিচ্ছেদ্য অঙ্গ? রব স্পেন্সই হয়তো প্রথম ব্যক্তি যিনি তার ভালোবাসাকে দেহে স্থান দিলেন !

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

যে পরিচালকের চোখই ক্যামেরা !

আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭