রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

যেখানে রাখির উপহারে ভাইকে কিডনি দিলেন যে বোন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৫:৪৭ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বোন ভাইয়ের হাতে রাখি বাঁধবে, পরিবর্তে ভাই তাকে দেবে সুরক্ষার অঙ্গীকার।  হিন্দু ধর্মাবলম্বে এই বিশ্বাসই প্রচলিত রাখি বন্ধন উত্‍সবের সঙ্গে।

কিন্তু রাখির সুতায় একটু অন্য প্রতিশ্রুতি বাঁধা পড়ল ভারতের আগ্রার বন্দনা ও বিবেকের জীবনে। ভাইয়ের কাছে সুরক্ষা না চেয়ে ভাইয়ের জীবন রক্ষার দায়িত্ব হাতে তুলে নিলেন ৪৮ বছরের বন্দনা চন্দ্রা। রাখির উপহারে ভাইকে নিজের একটা কিডনি দান করলেন তিনি।

দীর্ঘদিনের অসুস্থতায় ৩৮ বছরের বিবেক সারাভয়ের দুটো কিডনিই কাজ করা বন্ধ করে দেয়। বিভিন্ন জায়গায় চেষ্টা করেও ডোনার জোগাড় করতে পারেননি তাঁর পরিবারের লোকজন। ডাক্তার যখন জানিয়ে দেয় যে তাঁর হাতে আর বেশি সময় নেই, তখন এগিয়ে আসেন আগ্রা জেলা আদালতের সিনিয়র অ্যাডভোকেট বিবেক সারাভয়ের বোন বন্দনা চন্দ্রা। ৪৮ বছরের বন্দনার দান করা কিডনিতেই এখন অনেকটা সুস্থ বিবেক। এই রাখিতেই বাড়ি ফিরে আসছেন তিনি।

বন্দনা নিজে নয়ডার সিভিল ইঞ্জিনিয়ার পুনীত চন্দ্রার স্ত্রী ও ১২ বছরের একটি মেয়ের মা। নিজের সাংসারিক দায়িত্ব সামলে নিজের ভাইকে জীবন দান দিতে দ্বিতীয় বার ভাবেননি তিনি।

বন্দনা বলেছেন, ‘ভাইকে আমি খুব ভালোবাসি। আমার কঠিন সময় ও আমার পাশে থেকেছে। ওর জন্য কিছু করতে পেরে দারুন ভালো লাগছে। ‘ আরও বেশি করে মানুষ যাতে অঙ্গদানে এগিয়ে আসেন, তার জন্যও আবেদন রেখেছেন বন্দনা।

সূত্র: এই সময়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

যেখানে রাখির উপহারে ভাইকে কিডনি দিলেন যে বোন !

আপডেট সময় : ১২:২৫:৪৭ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭