বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

পায়ে মেদ থাকলে পাবেন দীর্ঘ জীবন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, রোগা, স্কিনি পায়ের অধিকারীদের টাইপ টু ডায়াবেটিস, কার্ডিওভাসকুলার সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। ছিপছিপে শরীর ও বডি মাস ইনডেক্স নর্ম্যাল হলেও পায়ে মেদ না থাকলে টাইপ টু ডায়াবেটিস, হার্টের সমস্যার ঝুঁকি অন্তত তিন গুণ বেড়ে যায় বলে দাবি গবেষকদের।

এর কারণ হিসেবে জার্মানির টুবিনজেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নর্বার্ট স্টেফান জানান, যাদের শরীর রোগা, তারা মেটাবলিক্যালি আনহেলদি হন। আবার অন্য দিকে অল্প মোটা যারা, তাদের বিএমআই (বডি মাস ইনডেক্স) বেশি হওয়া সত্ত্বেও মেটাবলিক্যালি তারা অনেক বেশি সুস্থ। ফলে তাদের সাধারণত দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।

মোট ৯৮১ জন অংশগ্রহণকারীকে নিয়ে করা এই গবেষণায় দেখা গেছে যে, একেবারে মেদহীন শরীর এবং পায়ের অধিকারীরা একটু মোটাদের তুলনায় ১৮ শতাংশ ‘মেটাবলিক্যালি আনহেলদি’। ম্যাগনেটিক ইমেজিং ও ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপির সাহায্যে বডি ফ্যাট মাস, ফ্যাট ডিস্ট্রিবিউশন ও ডিপোজিশন অব ফ্যাট ইন দ্য লিভার প্যারামিটারের সাহায্যে ঝুঁকির পরিমাণ নির্ধারণ দেখা গেছে, রোগাদের ক্ষেত্রে দুর্বল মেটাবলিজম ও মোটাদের ক্ষেত্রে ভূঁড়ি, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা হার্ট ও টাইপ-টু ডায়াবেটিসের প্রধান কারণ।

ইনসুলিন সেন্সিটিভিটি, ইনসুলিন সিক্রেশন, ক্যারোটিভ ভেসেলের ঘনত্ব ও ফিটনেসও গবেষণার প্যারামিটার হিসেবে পরীক্ষা করে দেখা গেছে রোগ কিন্তু নরম্যাল ফেনোটাইপদের মধ্যে লিপোডিসট্রফির মতো বিরল রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। এই রোগ সাধারণত জিনগত এবং এ ক্ষেত্রে শরীরে পর্যাপ্ত ফ্যাট সঞ্চিত হতে পারে না। সেল মেটাবলিজম জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

খবর: আনন্দবাজার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পায়ে মেদ থাকলে পাবেন দীর্ঘ জীবন !

আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭