বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

নারী হেনস্থা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

oppo_0

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী ও দলীয় স্লোগান দেন, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’ এবং ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ।
এতে আরও উপস্থিত ছিলেন—
সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুরউদ্দিন, রোকনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন—“আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করে আসছি। আজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়, তখন সেটি কেবল লজ্জাজনকই নয়, বর্বরতার পরিচয়। যারা এই হুমকি দিয়েছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”
তিনি শিবিরকর্মী আলী হাসানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বলেন—“যে ব্যক্তি প্রকাশ্যে ধর্ষণের আহ্বান জানায়, সে এই দেশের ভবিষ্যতের জন্য হুমকি।”
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “গতকাল (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা আলম শিবিরের এক প্রার্থীর বিরুদ্ধে রিট করেন। এর জবাবে আলী হাসান নামের এক ছাত্রশিবির কর্মী সামাজিক মাধ্যমে ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দেয়।”
তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নারী শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারবে, মত প্রকাশ করতে পারবে। শিবির নেতাকর্মীদের এ ধরনের হুমকি ও অপকর্ম বরদাশত করা হবে না। ইন্টারিম সরকারের কাছে আহ্বান, হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।”
বক্তৃতায় তিনি আরও বলেন, “সাজিদ হত্যার বিচারের দাবিও আজকের আন্দোলনের অংশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।”
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাহমিদা আলম নামের এক নারী শিক্ষার্থী ছাত্রশিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। এরপর শিবিরকর্মী আলী হাসান সামাজিক মাধ্যমে তাকে গণধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ উঠে। একইসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং চলছে বলে ছাত্রদলের দাবি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

নারী হেনস্থা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:২৭:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫