শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে ভোট কেন্দ্রে বোন মাসুম Logo চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি Logo নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার Logo ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীম Logo ৪৬ কেন্দ্রে তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত Logo মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই Logo বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান Logo ঢাকা ১৫ : তিন কেন্দ্রের ভোটে এগিয়ে জামায়াত আমির Logo ঢাকা-১১ : তিন কেন্দ্রের ভোটে এগিয়ে নাহিদ ইসলাম Logo ঢাকা-৯ : একটি কেন্দ্রে তাসনিম জারার ভোট মাত্র ১৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১৩
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৬
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৩.৯%
প্রাপ্ত ভোট: ২০+ লক্ষ
ভোট বিতরণ৬৩.৯%
না
৩৬.১%
প্রাপ্ত ভোট: ১১.৩+ লক্ষ
ভোট বিতরণ৩৬.১%

ইবি’র দুই নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কমিটি পুনর্গঠন

প্রায় সাড়ে ১৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মুকাদ্দাস। তাদের নিখোঁজ হওয়ার পর থেকে তাদের কোনও খোঁজ মেলেনি। তাদের ফিরে পাওয়ার দাবিতে শাখা ছাত্রশিবির গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্য অনুসন্ধানে পূর্বে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি পুনর্গঠন করেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পুনর্গঠিত ৬ সদস্যের কমিটির আহ্বায়ক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোয়াজ্জেম হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন—দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ হ ম তরীকুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. ওবায়দুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের এ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এর আগে মানববন্ধনের প্রেক্ষিতে গত ৬ জানুয়ারি তথ্য অনুসন্ধানে তিন সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। পরে রোববার উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কমিটি পুনর্গঠন করে ৬ সদস্যের করেছে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ বলেন, “আমি বর্তমানে ক্যাম্পাসের বাইরে আছি। আমার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। ক্যাম্পাসে ফিরে প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি দেখবো।”
উল্লেখ্য, ওয়ালিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ও তৎকালীন শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ছিলেন। আল-মুকাদ্দাস ছিলেন আল ফিকহ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাংস্কৃতিক সম্পাদক। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা-কুষ্টিয়া গামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে ক্যাম্পাসে যাওয়ার পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাদের তুলে নেয়া হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তারের কথা অস্বীকার করে। এরপর থেকে তাদের ফিরে পেতে শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই ধর্মঘট ও মানববন্ধন করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে ভোট কেন্দ্রে বোন মাসুম

ইবি’র দুই নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কমিটি পুনর্গঠন

আপডেট সময় : ০৮:১৭:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫