বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

থ্রিডি প্রিন্টারে তৈরি মানুষের ‘হার্ট’! (ভিডিও) !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি একদল বিজ্ঞানীদের সিলিকন দিয়ে তৈরি মানুষের হার্ট একেবারে আসল হার্টের মতোই কাজ করছে। সুইজারল্যান্ডের ETH Zurich কেন্দ্রে দীর্ঘ দিন ধরে এ নিয়ে গবেষণা চলছিল। অবশেষে তার ফল দেখা গেল। একটি 3D প্রিন্টারের সাহায্যে মানদেহের হার্ট পুরোটাই তৈরি করা সম্ভব হল সিলিকনের সাহায্যে।

এটি রীতিমতো পরীক্ষা করেও দেখা হয়েছে। সবচেয়ে আশাব্যঞ্জক ব্যাপার হল, ধাতু এবং প্লাস্টিকের তৈরি পাম্পের মাধ্যমে হার্টের বিকল্প হিসাবে যেটা ভাবা হয়েছিল, তার চেয়ে এটা অনেক বেশি বাস্তব সম্মত। এটি একটি গোটা সিলিকনের তৈরি কাঠামো, যার মাপ কম-বেশি একেবারে মানবদেহের হার্টের মতোই। এক গবেষকের মতে, এটি একেবারে হার্টের মতো অবিকল কাজ করতে সক্ষম।

আসল হার্টের মতো মতো এতে দু’টি অলিন্দ রয়েছে। তবে বিভাজিকার বদলে দুই আলাদা আলাদা প্রকোষ্ঠ রয়েছে। যার মধ্যে এক দিক থেকে রক্ত প্রবেশ করতে পারে এবং অন্যটি দিয়ে পাম্প হয়ে বেরিয়ে যেতে পারে। তবে সমস্যা হচ্ছে একটি ক্ষেত্রে। সিলিকনের তৈরি এই হার্ট ৩,০০০ বার বিট করতে পারছে। তার পরই এর কাঠামো ভেঙে পড়ছে। এতে একজন মানুষ ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত সময় বেঁচে থাকতে পারবেন। গবেষকরা এখন এমন এক পদার্থের খোঁজে রয়েছেন, যা অনেক বেশি ক্ষণ পর্যন্ত এই কাজ করে যেতে পারবে।

সূত্র: এই সময়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

থ্রিডি প্রিন্টারে তৈরি মানুষের ‘হার্ট’! (ভিডিও) !

আপডেট সময় : ০৬:৩৭:৪৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭