শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

কুকের সেঞ্চুরিতে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে পোর্ট এলিজাবেথে প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সাত সকালেই শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়ে লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে আছে। স্টিভেন কুকের শতকে অতিথিদের বিশাল লক্ষ্য দিচ্ছে ফাফ দু প্লেসির দল।

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ৩৫১ রান করেছে প্রোটিয়ারা। ফলে ইতোমধ্যে টার্গেট দাঁড়িয়েছে ৪৩২।

দুই ওপেনার কুক ও ডিন এলগারের নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসে শুরুটা দারুণ করে স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতেই তারা তোলেন ১১৬ রান। তবে এলগার ৫২ করে ফিরে গেলেও কুক চলতি বছরই নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পান। শেষে ১১ চারের সাহায্যে ১১৭ রান করে ফেরেন ডানহাতি এ ব্যাটসম্যান।

দলের অন্য ব্যাটসম্যানদের মধ্যে ৪৮ রান করেন অভিজ্ঞ হাশিম আমলা। আর ৪১ রান করে অপরাজিত আছেন ফাফ ডু প্লেসিস। তার সঙ্গে ৪২ রান করা কুইন্টন ডি ককও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। লঙ্কানদের হয়ে ধনাঞ্জয়া ডি সিলভা নেন দুটি উইকেট।

এর আগে ১৮১ রানে সাত উইকেট হারানো সফরকারী শ্রীলঙ্কা তৃতীয় দিনে মাত্র ২৪ রান যোগ করতেই সবকটি উইকেট হারায়। ভারনন ফিল্যান্ডার পাঁচ উইকেট তুলে নেন। কাইল অ্যাবট পান তিনটি উইকেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

কুকের সেঞ্চুরিতে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা !

আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬