বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কাতারে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৬:৩১ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফিফা প্রীতি ফুটবল ম্যাচে কাতারের অলিম্পিক ফুটবল দলের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় কাতারের আলসাদে জাসেম বিন হামাদ স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা চলাকালে ১৩ মিনিটে কাতারের পক্ষে প্রথম গোলটি করেন আকরাম আফিফ। প্রথমার্ধে ৩৮ মিনিটে কাতারের হয়ে দ্বিতীয় গোলটি করেন আহমদ আসসাদি। বিরতির পর দ্বিতীয়ার্ধ শুরু হয়। ৬১ মিনিটের মাথায় কাতারের পক্ষে তৃতীয় গোলটি করেন উমর আলইমাদি। এক মিনিট অতিরিক্ত সময় দিয়ে ৯১ মিনিটে ম্যাচ শেষে শূন্য হাতে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

খেলা দেখতে কাতারের বিভিন্ন শহর থেকে স্টেডিয়ামে ভিড় করেন বাংলাদেশি দর্শকরা। এসময় গ্যালারির উন্মুক্ত প্রান্ত কানায় কানায় ভরে যায়। প্রবাসী ব্যান্ড দলের ঢোল-তবলা এবং বাঁশির অবিরাম সুর আর জাতীয় পতাকা হাতে হাজারো দর্শকের স্লোগানে মেতে উঠেছিল আলসাদ স্টেডিয়াম।

খেলার বিরতিতে কাতারের জাতীয় দল পরিচালনা কমিটির প্রধান কর্মকর্তা আহমদ আল আব্বাসি কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

গত ১২ জুলাই বিকেলে ৩টায় কাতারে এসে পৌঁছায় বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। বাফুফের সাতজন কর্মকর্তাসহ মোট ৩০ জনের এই দল নেপাল থেকে দোহায় আসে। ১৫ জুলাই তারা জর্ডান হয়ে ফিলিস্তিনে এএফসি কাপের খেলায় অংশগ্রহণ নিবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

কাতারে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ !

আপডেট সময় : ০১:৪৬:৩১ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭